October 8, 2026, 12:40 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে বন্যার পানি থেকে সন্তানকে বাঁচাতে পারলেও পানিতে ভেসে গিয়ে পিতার মৃত্যু

 
বশির আল-মামুন চট্টগ্রাম : চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কবির পাড়ায় বন্যার পানিতে ভেসে যাওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
শুক্রবার (২৩ আগস্ট) রাতে মো. রজি আহমেদ (৫৫) নামের ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়। তিনি কবির পাড়ার বাসিন্দা সোলতান আহমদের ছেলে।
স্থানীয় মাওলানা নেজাম উদ্দিন বলেন, রজি আহমেদ এর ৪ ছেলে এবং ২ মেয়ের মধ্যে বড় ছেলে নাঈম স্থানীয় একটা মাদ্রাসায় পড়ালেখা করে।
এলাকায় বন্যার পানি বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে মাদ্রাসা থেকে ছেলেকে নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ছেলে একটি গাছ আঁকড়ে ধরে থাকতে পারলেও তার বাবা পানিতে ভেসে যান।
লোকজন এসময় নাঈমকে উদ্ধার করে। পরদিন রজি আহমেদ এর মরদেহ পাওয়া যায়।



Our Like Page