November 20, 2026, 10:24 am
শিরোনামঃ
পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে বিষপানে গৃহবধূর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে লিমা আক্তার (৩৬) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের তাকিয়াপাড়ার হাসমত আলী সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটেছে। লিমা আক্তার ওই বাড়ির দিদারুল আলমের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বামী দিদারের সাথে লিমার পারিবারিক কলহ চলে আসছিল। তিনি এ কারণে ঘরে রাখা ঘাস মরার বিষ পান করেন বলে ধারণা স্থানীয়দের।

বিষপানের পর ঘরে ছটফট করতে থাকলে বাড়ির লোকজন তাকে দ্রুত মিরসরাই উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়।

খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য গোপাল চন্দ্র চৌধুরী বলেন, ‘আমার ওয়ার্ডের হাসমত আলী বাড়ির এক গৃহবধূর বিষপানে আত্মহত্যার খবর শুনেছি। তবে কী কারণে বিষপান করেছে তা নির্দিষ্ট করে বলতে পারছি না। গৃহবধূর পাঁচ বছরের একটি বাচ্চা রয়েছে।’

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সিফাত সুলতানা বলেন, ‘মঙ্গলবার বিকালে এক নারী রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর ইসিজি করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওই নারীর মুখ থেকে গন্ধ বের হওয়ায় ধারণা করছি, সে বিষপান করেছে।’

মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) দ্বীপ্তেশ রায় বলেন, ‘খবর পেয়ে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যাই। সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে লাশ থানায় নিয়ে আসা হয়। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে।’

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page