March 26, 2026, 8:41 am
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে মাকে ছুরির ভয় দেখিয়ে মেয়েকে তুলে নিয়ে বিয়ের চেষ্টা ; যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামে প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে রাস্তা থেকে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে বিয়ের চেষ্টার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে সীতাকুণ্ড উপজেলার কুমিরা পাথরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। একই সঙ্গে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত মো. শাকিলের (২৩) বাড়ি নগরীর চান্দগাঁওয়ের পাঠানপাড়া খেজুরতলা এলাকায়।

ওসি জাহিদুল জানান, মঙ্গলবার বিকালে ওই কিশোরী তার মায়ের সঙ্গে ইস্পাহানী এলাকার জেটি রোড এলাকা দিয়ে হাঁটছিলেন। সেসময় ছুরির ভয় দেখিয়ে ওই কিশোরীকে অপহরণ করে অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মেয়েটির মা চান্দগাঁও থানায় মামলা করেন। টানা অভিযান চালিয়ে সকালে ওই কিশোরীকে উদ্ধার করে শাকিলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, গ্রেপ্তারকৃত যুবক একটি গ্যারেজে কাজ করেন। মেয়েটিকে বিয়ে করার ইচ্ছে ছিল তার। কিন্তু মেয়েটির পরিবার সচ্ছল হওয়ায় এই বিয়ে মেনে নেবে না বলে ধারণা ছিল শাকিলের। বিষয়টি শাকিল তার কিছু ‘বখাটে’ বন্ধুদের জানায়। বন্ধুদের পরামর্শে সে কিশোরীকে তুলে নিয়ে তার এক আত্মীয়র বাড়িতে রাখে। আজ বুধবার তাকে বিয়ে করার পরিকল্পনা ছিল।

সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, মেয়েটি, তার মা এবং অপর এক নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেসময় কয়েক যুবক মাকে ধাক্কা দিয়ে একটি অটো রিকশায় মেয়েটিকে তুলে নিয়ে যায়। অটোরিকশাটি আগে থেকে এখানে দাঁড়িয়ে ছিল।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page