March 26, 2026, 8:38 am
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে সরকারি ওষুধ বিক্রির দায়ে বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তির ১৪ বছরের জেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাজার থেকে সরকারি হাসপাতালের ওষুধ উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় আবদুল নূর (৬৮) নামের এক ব্যক্তিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক বেগম সিরাজাম মুনীরা এই রায় দেন।

সাজাপ্রাপ্ত নূর চট্টগ্রাম নগরের দামপাড়া এলাকার আবদুল মোতালেবের ছেলে।

সাজার বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পিপি মোরশেদুর রহমান চৌধুরী জানান, চারজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে সরকারি ওষুধ খোলাবাজারে বিক্রির অভিযোগ প্রমাণিত হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ মার্চ নগরের কোতোয়ালী থানাধীন কে সি দে রোড সিনেমা প্যালেসের মেইন গেইটের সামনে থেকে আবদুল নূরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার থেকে সরকারি হাসপাতালের বিভিন্ন ধরনের ওষুধ (খোলাবাজারে বিক্রয় নিষিদ্ধ) উদ্ধার করা হয়। জব্দকৃত ওষুধ কালোবাজারির উদ্দেশ্যে সংগ্রহ করে বিক্রির জন্য নিজ হেফাজতে রাখেন তিনি।

এই ঘটনা তৎকালীন এস.আই কাজী মাসুদ ইবনে আনোয়ার কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৩ সালের ১৮ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১৪ সালের ১১ মার্চ ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page