October 17, 2026, 1:06 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের গুলি ; শিশুসহ ২ জন আহত ; হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামে চট্টগ্রামের সাতকানিয়ায় কামরুল ইসলাম (৫০) নামে এক সাংবাদিকের ওপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে কামরুল ইসলাম ও রাফি রাইয়ান (৫) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আশেক বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতকানিয়া থেকে এক শিশুসহ দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে কামরুল ইসলামকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে এবং শিশু রাফিকে শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

আহত কামরুল ইসলাম এওচিয়া ইউনিয়নের গাটিয়াডেঙ্গা গ্রামের মৃত এম এ হাসানের ছেলে। তিনি একটি ইংরেজি পত্রিকার চট্টগ্রাম ব্যুরো হিসেবে কাজ করেন বলে জানা গেছে। স্থানীয়ভাবে তিনি কামরুল মাস্টার নামে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, কামরুল ইসলাম বিভিন্ন সময় সাতকানিয়ায় মাটি কাটা, অবৈধ বালু উত্তোলন নিয়ে তার পত্রিকায় নিউজ করেছেন। এ নিয়ে একটি পক্ষ তার ওপর ক্ষুব্ধ ছিল। ঈদে গ্রামের বাড়িতে গেলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি গুলি করে। এসময় তিনিসহ স্থানীয় শিশু রাফিও গুলিবিদ্ধ হন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, ‘কামরুল নামের ওই ব্যক্তি চট্টগ্রামে ডেইলি ইভিনিং নিউজ নামে একটি পত্রিকায় কাজ করেন বলে শুনেছি। কেন এ হামলার ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page