October 7, 2026, 10:47 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রাম চেম্বারের কমিটি থেকে পদত্যাগ করলেন তরফদার রুহুল আমিন

বশির আল–মামুন চট্টগ্রাম : চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহসভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন।  বুধবার (২৮ আগস্ট) তিনি চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ বরাবর এই পদত্যাগপত্র জমা দেন। চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (সিসিসিআই) দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল।

তরফদার রুহুল আমিনের পদত্যাগের বিষয়টি  নিশ্চিত করেছেন চট্টগ্রাম চেম্বারের মহাসচিব ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফারুক।

তরফদার রুহুল আমিনের প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড চট্টগ্রাম বন্দরে গুরুত্বপূর্ণ দুটি টার্মিনাল পরিচালনা করছে। তিনি গত বছরের ৮ আগস্ট চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্ব নেন।

এর আগে নতুন একটি কমিটি দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় চট্টগ্রাম চেম্বারের পরিচালক হিসেবে পদত্যাগ করেছিলেন প্যাসিফিক জিনসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর। সে সময় পদত্যাগপত্রে সৈয়দ মোহাম্মদ তানভীর চেম্বারের ‘বর্তমান পরিস্থিতিতে’ এই মেয়াদে চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে অপারগতার কথা জানান।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেন, ‘চট্টগ্রাম চেম্বারের এই কমিটি ব্যবসায়ীদের স্বার্থে কোনো ভূমিকা রাখতে পারেনি। তাই আমার মনে হয়েছে, এই পদ থেকে আমার সরে দাঁড়ানো উচিত।’

গত বছর আগস্ট মাসে চট্টগ্রাম চেম্বারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালকেরা নির্বাচিত হয়েছিলেন। এ নিয়ে পঞ্চমবারের মতো চেম্বারে ভোট হয়নি। নির্বাচিত পরিচালকেরা চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের তৃতীয় সন্তান ৩২ বছর বয়সী ওমর হাজ্জাজকে সভাপতি নির্বাচিত করেন। এ নিয়ে অসন্তোষ থাকলেও প্রকাশ্যে কেউ কিছু বলেননি।



Our Like Page