March 6, 2026, 10:16 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চন্দ্রপৃষ্ঠ থেকে প্রথম সেলফি পাঠাল ভারতের চন্দ্রযান-৩ এর ল্যান্ডার (ভিডিও লিংক নিচে)

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মহাকাশে দীর্ঘ এক মাস নয় দিনের যাত্রা শেষে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ গত বুধবার চাঁদের বুকে অবতরণ করেছে। এর মাধ্যমে ভারত বিশ্বের এলিট ‘স্পেস ক্লাবে’ জায়গা করে নেয়। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারত এ গৌরব অর্জন করেছে। একইসঙ্গে দেশটি চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণের দিক থেকে প্রথম।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চন্দ্রযান-৩ এর ‘বিক্রম’ নামক ল্যান্ডারটি চাঁদের বুক থেকে ছবি ও ভিডিও পাঠিয়েছে।ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্রপৃষ্ঠ থেকে ভারতের রোবট বিক্রম এবং প্রজ্ঞানের প্রথমবারের মতো পাঠানো সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে।

সামাজিকযোগাযোগমাধ্যম এক্সে ইসরো ভিডিও শেয়ার করে লিখেছে, চন্দ্রপৃষ্ঠে রোভার প্রজ্ঞানের অবতরণ। ল্যান্ডার বিক্রম থেকে প্রজ্ঞান বের হয়ে চাঁদের মাটি ছুঁয়েছে। সেই ভিডিও ধারণ করেছে ল্যান্ডার বিক্রম। আর তাই পাঠানো হয়েছে।

ইসরোরতথ্য অনুসারে, চন্দ্রযান-৩ অভিযানে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় মোট ৬১৫ কোটি রুপির মতো খরচ হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী প্রশংসা কুড়াচ্ছে ভারত।  বিবিসি বলছে, এতো কম খরচে পৃথিবীতে কোনো সফল মহাকাশ অভিযান লঞ্চ করার নজির খুব কমই।

https://twitter.com/i/status/1694713817916473530

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page