March 5, 2026, 11:35 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

চলতি বছরের শেষে ঢাকায় আসছেন আইসিসির প্রধান কৌঁসুলি

অনলাইন সীমান্তবাণী ডস্কে :  চলতি বছরের শেষে ঢাকা সফরে আসছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ. এ. খান।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থার সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা জানান।

এ সময় করিম খান ২০১৯ সালে আইসিসির শুরু করা রোহিঙ্গা বিতাড়ন তদন্তের সর্বশেষ অগ্রগতি নিয়ে ড. ইউনূসকে অবহিত করেন। এ সময় বছরের শেষের দিকে বাংলাদেশ সফরের কথা জানান তিনি।

গত বুধবার জাতিসংঘ সদর দপ্তরে একটি বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে তিন দফা প্রস্তাব তুলে ধরেন ড. ইউনূস। বৈঠককালে তিন দফার প্রস্তাবের প্রশংসা করেন করিম খান।

ড. ইউনূসের প্রস্তাব ছিল পরিস্থিতি পর্যালোচনা এবং উত্তরণের উপায় নিয়ে আলোচনা করার জন্য জাতিসংঘ প্রধানের উদ্যোগে একটি জরুরি সম্মেলন আহ্বান; রোহিঙ্গা মানবিক সংকটের জন্য যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনাকে পুনরুজ্জীবিত করা এবং ২০১৭ সালে রাখাইনে সংঘটিত গণহত্যার অপরাধের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page