September 18, 2026, 4:15 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

চলতি সপ্তাহে সিরিয়ায় ৩ বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। চলতি সপ্তাহে এটি ইসরায়েলের তৃতীয় হামলা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, দামেস্কের কাছে কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বৃহস্পতিবার ইসরায়েল এই হামলা চালিয়েছে। তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অধিকাংশ ইসারায়েলি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

এক বিবৃতিতে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি শত্রুরা দামেস্কের আশপাশে বেশ কয়েকটি অবস্থান লক্ষ্য করে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিক থেকে আগ্রাসন চালায়।

সিরিয়ার সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গত শুক্রবারও একই ধরনের হামলা চালানো হয়েছে। তাছাড়া সোমবার নজিরবিহীনভাবে দিনেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

শুক্রবার ইসরায়েল যে হামলা চালায় তা ১৭ সেপ্টেম্বরের পর ভয়াবহ ছিল। তখন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দর ও সামরিক স্থাপনার ওই হামলায় পাঁচ সিরীয় সেনা নিহত হয়।

সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত স্থাপনা লক্ষ্য করে শত শত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। যদিও এইসব হামলার দায় স্বীকার করে না ইসরায়েল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page