April 6, 2026, 10:54 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে ১৬০ জনের পদত্যাগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক জুলাই আন্দোলনকারীদের অবমূল্যায়ন ও অনিয়মের অভিযোগে চাঁদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে ১৬০ জন পদত্যাগ করেছেন। ২১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে তারা পদত্যাগ করেন।

বুধবার রাত ১১টার দিকে চাঁদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক মুজাহিদ শিহাব বলেন, কমিটির বেশিরভাগই জানে না কেন তাদের নাম রাখা হয়েছে। বর্তমান কমিটি লবিংয়ের মাধ্যমে অথবা অন্য কোনোভাবে দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের মতামতকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করা হয়েছে।

তিনি বলেন, এই কমিটিতে স্থান পাওয়া বেশিরভাগই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্পিরিটকে ধারণ করে না। এ কমিটিকে বয়কট ঘোষণা করলাম। অবিলম্বে নতুন কমিটি দেওয়ার দাবিও জানিয়েছেন তারা।

কমিটি বাতিল করে নতুন করে দেওয়ার দাবিতে আরও বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলার ছাত্র প্রতিনিধি সাকিব হোসাইন ও সাগর হোসাইন।

এর আগে বুধবার বিকালে সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে ২১৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক করা হয় সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিম পাটওয়ারীকে। এ ছাড়া চাঁদপুর সরকারি কলেজের রাকিব ভূঁইয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়। যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছে ২৩ জনকে।

চাঁদপুর সরকারি কলেজের সৈয়দ সাকিবুল ইসলামকে সদস্য সচিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে জুবায়ের ইসলাম আসিফসহ যুগ্ম সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে ২৫ জনকে। মুখ্য সংগঠক একজন, যুগ্ম মুখ্য সংগঠক একজন, সংগঠক ৫৭ জন, মুখপাত্র একজন, সিনিয়র সহ-মুখপাত্র একজন, সহ-মুখপাত্র তিনজন ও ১০১ জনকে সদস্য করা হয়েছে।

এ কমিটিতে চাঁদপুর জেলার বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থীরা স্থান পেয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page