March 27, 2026, 5:40 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

চাঁপাইনবাবগঞ্জে দৈনিক চাঁপাই চিত্র পত্রিকা অফিসে ককটেল হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে  একটি স্থানীয় দৈনিক চাঁপাই চিত্র পত্রিকার অফিসে ককটেল হামলা করা হয়েছে।

গতকাল শনিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে জেলা শহরের পাঠানপাড়া এলাকায় অবস্থিত স্থানীয় পত্রিকা দৈনিক চাঁপাই চিত্র পত্রিকা অফিসে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, খবর পেয়ে রবিবার (৩০ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে পুলিশ।

দৈনিক চাঁপাই চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক কামাল উদ্দিন বলেন, শনিবার পত্রিকার কাজ শেষ করে সবাই প্রায় রাত সাড়ে ১০টার দিকে বাসায় যাই। পরে নাইটগার্ডের মাধ্যমে মুঠোফোনে ককটেল হামলার বিষয়টি জানতে পেরে পুলিশকে জানাই। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে নিয়ে গেছে।

কে বা কারা কেন এই হামলা করতে পারে, এমন প্রশ্নের উত্তরে পত্রিকাটির সম্পাদক বলেন, আমাদেরকে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যেই এই হামলা হয়ে থাকতে পারে। স্থানীয় দৈনিক পত্রিকা হিসেবে আমরা সব ধরনের সংবাদই প্রকাশের চেষ্টা করে আসছি। সংবাদ মূল্য থাকলে আমরা সংবাদ প্রকাশে পিছু পা হই না। সে যেই হোক না কেন। প্রকাশিত কোনো সংবাদে ক্ষুব্ধ হয়ে কেউ ককটেল হামলার মতো ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমরা আশা করি, খুব দ্রুত পুলিশ অপরাধীকে খুঁজে বের করতে সক্ষম হবে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) আলমগীর জাহান বলেন, শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এটা যে ককটেল তা অনুমান করা যায়নি। ঘটনাস্থলে বারুদের গন্ধ পাওয়া গেলেও ককটেলের স্পিন্টার ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়নি। আলামত সংগ্রহ করা হয়েছে। আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছি।

ওসি আরও বলেন, ককটেল হামলার ঘটনার একদিন আগে পত্রিকাটির সম্পাদক হুমকি দেওয়ার অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। ককটেল হামলার সঙ্গে সেই ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে দৈনিক চাঁপাই চিত্র পত্রিকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. কামাল উদ্দীনকে হুমকি দেওয়ার অভিযোগ উঠে। কামাল উদ্দিন অভিযোগ করেন, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ১০টার দিকে কৃষকলীগ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি মেসবাহুল হক টুটুল মোবাইল ফোনে তাকে হুমকি দেন। ফোনে হুমকি দেওয়ার আগে মেসবাহুল হক টুটুল দলবল নিয়ে পত্রিকা অফিসে এসে সম্পাদকের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পত্রিকার সম্পাদক কামাল উদ্দীন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page