October 10, 2026, 3:38 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

চিকিৎসা শেষে ৫ মাস পর দেশে ফিরলেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ প্রায় ৫ মাস পর দেশে ফিরেছেন। রোববার (২৭ নভেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

জাতীয় পার্টির নেতা ইকবাল হোসেন রাজু জানান, বেগম রওশন এরশাদকে নিয়ে বিমানটি ইতোমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। নেত্রীকে শুভেচ্ছা জানাতে দলের সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সংসদ সদস্য রত্মা আমিন, সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ, সংসদ সদস্য মশিউর রহমান রাঁঙ্গা, সৈয়দ আবু হোসেন বাবলা বিমানবন্দরে উপস্থিত হয়েছে।

এছাড়া রুস্তম আলী ফরাজী বিমানবন্দরে এলেও অসুস্থতার কারণে জাহাঙ্গীর গেট থেকে ফিরে গেছেন।

অন্যদিকে, জি এম কাদের সমর্থিত ঢাকা মহানগরের নেতা সফিকুল ইসলাম সেন্টুও বিমানবন্দরে রওশনকে শুভেচ্ছা জানাতে গেছেন।

গত বছরের ১৪ আগস্ট রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয়। পরে তার অক্সিজেন লেভেল কমতে শুরু করলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তখন বেশ কিছুদিন তাকে আইসিইউতে রাখা হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেওয়া হয়। হাসপাতালে থাকাকালেই গত বছর ২০ অক্টোবর আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page