October 10, 2026, 3:37 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

চিনির কোনো অভাব নেই ; বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে : শিল্পমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, চিনির কোনো অভাব নেই। আমাদের কাছে যে পরিসংখ্যান আছে, রমজানকে সামনে রেখে এ বছর চিনির যে টার্গেট ছিলো, সেখানে পর্যাপ্ত পরিমাণ চিনি বাজারে আছে। চিনি নিয়ে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। চিনি আমাদের কাছেও আছে, আমরা সেটি বাজারজাত করছি।

শনিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী সার্কিট হাউসে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে রাজশাহী জেলার ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাজারে চিনির কোনো অভাব নেই। তারপরও বাণিজ্য মন্ত্রণালয়কে সরকার নির্দেশনা দিয়েছে, এক লক্ষ টন চিনি যেন আমদানি করা হয়। কৃত্রিম সংকট দ্রুতই চলে যাবে।

তিনি আরও বলেন, দেশে অন্যান্য পণ্যেরও কোনো সংকট নেই। কৃত্রিম সংকট সৃষ্টি করে বিশেষ মহল পণ্যের দাম বাড়ানোর অপচেষ্টা করছে। সরকার এই অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আমরা বাজার মনিটরিং করছি।

রাজশাহী জেলা প্রশাসন ও বিসিক রাজশাহী যৌথভাবে এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ. এইচ. এম. খায়রুজ্জামান লিটন, বিসিক ঢাকার চেয়ারম্যান মাহবুবর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ প্রমুখ।

এ সময় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স, রাজশাহী রেশম শিল্প মালিক সমিতি, বিসিক শিল্প মালিক সমিতি ও রাজশাহী রেস্তোরাঁ মালিক সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page