October 7, 2026, 8:24 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

চীনা পণ্যের ওপর ফেন্টানাইল-সম্পর্কিত শুল্ক কমানোর আদেশে ট্রাম্পের স্বাক্ষর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার চীনা পণ্যের ওপর ফেন্টানাইল-সম্পর্কিত শুল্ক কমানোর আদেশে স্বাক্ষর করেছেন।
এর মাধ্যমে চীনা নেতা সি চিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের প্রথম মুখোমুখি আলোচনার পর, তার চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এ বছর প্রেসিডেন্ট হিসেবে আবারও দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প ফেন্টানিল সরবরাহে চীনের ভূমিকার অভিযোগে চীন থেকে আসা পণ্যের ওপর ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেন।

তবে, গত মাসে দক্ষিণ কোরিয়ার বুসানে ট্রাম্প ও সি’র বৈঠককালে চীন এমন পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছে যাতে সিন্থেটিক মাদক ফেন্টানিল উৎপাদনে ব্যবহৃত ‘প্রিকার্সর’ (উৎপাদনের মূল উপাদান) রাসায়নিকগুলোর আমদানি ও রপ্তানি সীমিত করা হয়।

ওয়াশিংটন প্রতিশ্রুতি দিয়েছে যে তারা চীনা আমদানির ওপর অতিরিক্ত শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করবে। যা ১০ নভেম্বর থেকে কার্যকর হবে।

মঙ্গলবার ট্রাম্পের একটি আদেশ চুক্তির কাঠামোকে আনুষ্ঠানিকতা দিয়েছে। যদিও এই চুক্তির অধীনে চীনের সম্মতি পর্যবেক্ষণ করা হবে।

প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের পর ১০ নভেম্বর, ২০২৬ পর্যন্ত ‘টিট-ফর-ট্যাট’ শুল্ক স্থগিত করা হয়েছে।

এই চুক্তিটি উভয় দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা কমানোর একটি বড় পদক্ষেপ।



Our Like Page