October 17, 2026, 6:21 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মস্কো সফর উদ্বেগজনক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক রাশিয়া সফরকে ওয়াশিংটনের জন্য গভীর উদ্বেগের বিষয় হিসেবে বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

প্রতিরক্ষা বরাদ্দ সংক্রান্ত হাউস অফ রিপ্রেজেন্টেটিভের উপকমিটিতে বক্তৃতা দেওয়ার সময় বৃহস্পতিবার এ মন্তব্য করেন অস্টিন।

পেন্টাগন প্রধান বলেন, ‘শি’র সফর এবং সেখানে কয়েকদিন থাকা আমার মনে হয় একটি অত্যন্ত উদ্বেগজনক বার্তা। এই সফর আসলে রাশিয়াকে সমর্থনের বার্তা পাঠায়।’

তিনি বলেন, ‘পেন্টাগন যদিও এমন কিছুর লক্ষণ দেখেনি, তবে পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে যদি সামরিক সরঞ্জাম সরবরাহ করে চীন তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য খুবই উদ্বেগজনক।’

সতর্ক করে তিনি বলেন, ‘শি যদি মস্কোকে অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নেন, তবে তা সংঘাতকে দীর্ঘায়িত করবে। এতে অবশ্যই বিরোধ বাড়বে, যা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে।’

তিনদিনের রাষ্ট্রীয় সফরে ২০ মার্চ রাশিয়া যান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। টানা তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবার রাশিয়ায় সফরে করেন তিনি। সূত্র: আরটি

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page