November 26, 2026, 3:14 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে বেইজিং পৌঁছেছেন জার্মান চ্যান্সেলর 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের সাথে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার জন্য জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস শুক্রবার বেইজিং পৌঁছেছেন।

তবে শি জিনপিংয়ের অধীনে চীন আরো স্বৈরাচারী হয়ে উঠছে, এমন একটি দেশের ওপর তার দেশের ব্যাপক নির্ভরতা নিয়ে ওলাফ শলৎস সমালোচনার মুখোমুখি হয়েছেন।

শলৎস হলেন প্রথম জি-৭ নেতা, যিনি করোনভাইরাস মহামারী শুরু হওয়ার পর থেকে চীন সফর করছেন। যা একঘরে হয়ে থাকা বিশ্বের দুই নম্বর অর্থনীতির দেশটিকে আরো প্ররোচিত করেছে।

একদিনের এই সফরে তিনি প্রেসিডেন্ট শি এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।

তবে শি তার ক্ষমতা আরো জোরদার এবং তাইওয়ান থেকে শুরু করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পর্যন্ত বিভিন্ন ইস্যুতে পশ্চিমা ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পরে এই সফরটি বিতর্কের জন্ম দিয়েছে।

চীনের উপর জার্মান শিল্পের ভারী নির্ভরতাও নতুনভাবে যাচাই-বাছাইয়ের মুখোমুখি হচ্ছে। কারণ রাশিয়ান জ্বালানি আমদানির উপর বার্লিনের অতিরিক্ত নির্ভরতা যা মস্কো জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয়ায়  সময় প্রকাশ পেয়েছে।

বিরোধী আইন প্রণেতা নরবার্ট রোয়েটজেন রাইনিশে পোস্ট পত্রিকাকে বলেছেন, ‘আমাদের অর্থনীতির নির্ভরশীলতার জন্য এবং আমাদের কাজ করার ক্ষমতার জন্য এর অর্থ যাই হোক না কেন, আমরা চীনের সাথে ব্যবসা চালিয়ে যেতে চাই।’ এতে এখন শলৎস এর দৃষ্টিভঙ্গি  প্রতিষ্ঠিত হয়েছে।

চীন সম্পর্কে উদ্বেগ জার্মান ক্ষমতাসীন জোটের মধ্যে থেকেও এসেছে। পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, রাশিয়ার সাথে অতীতের ভুলের পুনরাবৃত্তি ঘটনা উচিত নয়।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page