September 19, 2026, 6:02 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চীনে কারখানায় আগুন লেগে নিহত ৩৬, নিখোঁজ ২

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের হেনান প্রদেশের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৬ জন নিহত ও ২ জন নিখোঁজ রয়েছেন বলে এনডিটিভি এক প্রতিবেদনে জানানো হয়েছে।

কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার বিকেল ৪টা ২২ মিনিট নাগাদ আয়াং শহরের একটি কারখানায় আগুন লাগে। যা নিয়ন্ত্রণে আসে রাত ৮টায়। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি।

স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, সোমবার বিকালে চীনের হেনান প্রদেশের আনিয়াং শহরের একটি প্ল্যান্টে আগুন লাগার ঘটনা ঘটে।

এর আগে ২০১৯ সালের মার্চ মাসে, সাংহাই থেকে ২৬০ কিলোমিটার দূরে ইয়ানচেং-এ একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৭৮ জন নিহত হয়েছিলো। বিস্ফোরণে আশপাশের কয়েক কিলোমিটার এলাকার বাড়িঘর ধ্বংস হয়।

তাছাড়াও ২০১৫ সালে উত্তর তিয়ানজিনে একটি রাসায়নিক গুদামে বিস্ফোরণে ১৬৫ জন নিহত হয়েছিলো।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page