September 19, 2026, 8:22 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চীন-আরব সম্মেলনের আয়োজন করবে সৌদি আরব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরব প্রথমবারের মতো ডিসেম্বর মাসের শুরুর দিকে চীন-সৌদি সম্মেলনের আয়োজন করবে। তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব এশিয়ার সাথে সম্পর্ক জোরদারের অংশ হিসেবে এ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। দুবাইয়ে বেইজিংয়ের কনসাল এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

মঙ্গলবার কনসাল জেনারেলের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে দুবাইয়ে চীনের কনসাল জেনারেল লি জুহাং বলেন, ‘ডিসেম্বর মাসের গোড়ার দিকে সৌদি আরবে এই প্রথমবারের মতো চীন-আরব সম্মেলন অনুষ্ঠিত হবে।
তবে সম্মেলনের সুনির্দিষ্ট তারিখ বা এতে কারা উপস্থিত থাকবেন সে ব্যাপারে বিবৃতিটিতে বিস্তারিত আর কিছু বলা হয়নি।
ওপেক প্লাস কার্টেল যুক্তরাষ্ট্রের আবেদন উপেক্ষা করে জ্বালানি তেলের উৎপাদন কমানোর পর সৌদি আরব এবং রিয়াদের দীর্ঘ দিনের মিত্র যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে এশিয়ার বাজারের সাথে সৌদি আরব ও উপসাগরীয় অন্যান্য দেশ সম্পর্ক জোরদারের অংশ হিসেবে এ সম্মেলন হতে যাচ্ছে।
ওপেক প্লাসের পরবর্তী বৈঠক আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সেখানে জ্বালানি সরবরাহ প্রশ্নে বৈশ্বিক বিরোধের বিষয়গুলো প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।
কনস্যুলেটের বিবৃতিতে বলা হয়, ‘লি জুহাং উল্লেখ করেন, চীন ও সংযুক্ত আরব আমিরাতসহ আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক একটি দ্রুত উন্নয়নের পথে প্রবেশ করেছে।’
তারা বলছে, সম্মেলন ‘চীন-আরব সম্পর্কের ইতিহাসের একটি মাইলফলক।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page