October 8, 2026, 3:17 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

চীন ও পাকিস্তানের মধ্যে ১২২ কোটি ডলারের চুক্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীন ও পাকিস্তানের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক যানবাহন, ওষুধ শিল্প ও স্মার্ট প্রযুক্তি খাতে প্রায় ১২২ কোটি ডলারের এক বিশাল বিনিয়োগ চুক্তি সম্পন্ন হয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সরকারি সফরকালে দুই দেশের মধ্যে এই চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

চার দিনের চীন সফরে থাকা শেহবাজ শরীফের উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধিরা বাণিজ্য, কৃষি, জলবায়ু, শিক্ষা, প্রযুক্তি ও জ্বালানি খাতেও একাধিক সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তিগুলোর মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে।

দ্বিপক্ষীয় বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি যেমনই হোক না কেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে সবসময় সর্বোচ্চ গুরুত্ব দেবে চীন। তিনি পাকিস্তানকে চীনের অত্যন্ত ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য বন্ধু বলেও উল্লেখ করেন।

অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ চীন ও পাকিস্তানকে ‘আয়রন ব্রাদার’ বা অটুট বন্ধু রাষ্ট্র হিসেবে বর্ণনা করেন। দুই দেশের এই অনন্য সম্পর্কের কোনো তুলনা হয় না বলে মন্তব্য করেন তিনি।

গুরুত্বপূর্ণ এই দ্বিপক্ষীয় বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও উপস্থিত ছিলেন। এর পাশাপাশি বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইরান সংকট নিরসনে পাকিস্তানের নেওয়া শান্তি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে চীন।



Our Like Page