October 17, 2026, 9:51 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চীন ও রাশিয়ার সম্পর্ক শক্তিশালী হচ্ছে : হোয়াইট হাউজের স্বীকারোক্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীন ও রাশিয়ার মধ্যে সম্পর্ক শক্তিশালী হচ্ছে বলে স্বীকার করে নিয়েছে আমেরিকা তবে এ সম্পর্ককে একটি জোট বলতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউজ। মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের স্ট্রাটেজিক কমিউনিকেশন্স কো-অর্ডিনেটর জন কিরবি মঙ্গলবার এক বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি বলেন, বিগত বছরগুলোতে চীন ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হচ্ছে। তবে এই সম্পর্ককে তিনি একটি জোট হিসেবে মেনে নিতে অস্বীকার করেন।

কিরবি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের প্রভাব প্রতিহত করতেই বেশি ইচ্ছুক রাশিয়া ও চীন। বাইডেন প্রশাসনের এই কর্মকর্তা আরো বলেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সাম্প্রতিক মস্কো সফরের ফলে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান সহসাই বন্ধ হবে বলে হোয়াইট হাউজ মনে করছে না। একইসঙ্গে ইউক্রেন যুদ্ধের জন্য চীন রাশিয়াকে সমরাস্ত্র দেবে বলেও ওয়াশিংটন মনে করছে না বলে জানান জন কিরবি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মস্কো সফরে যাওয়ার পর এসব মন্তব্য করেন মার্কিন প্রশাসনের এই গুরুত্বপূর্ণ কর্মকর্তা। চলতি মাসের গোড়ার দিকে শি রেকর্ড সংখ্যক তৃতীয়বারের মতো চীনা প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম বিদেশ সফর।

সোমবার পুতিন ও শি ক্রেমলিনে প্রায় সাড়ে চার ঘণ্টা অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হন। মঙ্গলবার দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হয় এবং পুতিন এসব বৈঠককে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে ‘অত্যন্ত গঠনমূলক’ বলে মন্তব্য করেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page