October 15, 2026, 6:40 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় একসঙ্গে জন্ম নেওয়া ৪ শিশুর ৩৬ ঘণ্টার মধ্যেই মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গায় একসঙ্গে জন্ম নেওয়া ৪ শিশু ৩৬ ঘণ্টার মধ্যেই সবাই মারা গেছে।

শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ৩ মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। আর জন্মের এক ঘন্টা পর ছেলে শিশুটি মারা যায়।

শিশুদের বাবা ইজিবাইক চালক ইমরান হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্বাভাবিকভাবে আমার স্ত্রী তসলিমা খাতুন (২৫) এক সঙ্গে ৪ শিশু জন্ম দেয়। এর মধ্যে ছেলে সন্তানটি জন্মের কিছুক্ষণ পরই মারা যায়। এরপর শুক্রবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে একে একে ৩ মেয়ে শিশু মারা যায়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, সাধারণত কোনো শিশু যদি ৩৭ সপ্তাহের পর জন্ম গ্রহণ করে ও তার ওজন ২-২.৫০ কেজি হয় তাকে আমরা পুষ্ট বাচ্চা বলি। এর চেয়ে কম হলে সেগুলো অপুষ্ট বাচ্চা। এক সঙ্গে যে ৪ বাচ্চা জন্ম নিয়েছে তারা সময়ের ২ মাস আগেই জন্মগ্রহণ করেছে। তাদের একেক জনের ওজন ১.৫ কেজির মত বা তারও কিছু কম ছিল।

তিনি আরও বলেন, তাদের ফুসফুসসহ অনেক অঙ্গ পরিপক্ব হয়নি। নিজে থেকেও শ্বাস-প্রশ্বাস নিতে পারছিলো না। তাদের উন্নত চিকিৎসার জন্যে ও আইসিইউ সাপোর্ট দেওয়ার জন্যে বাইরে নেয়ার পরামর্শ দিয়েছিলাম। যতটা সম্ভব আমরা চিকিৎসা প্রদান করেছি। তারপরও তাদের বাঁচানো গেলো না।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page