September 21, 2026, 10:51 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় বালতির পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় খেলতে গিয়ে বালতির পানিতে ডুবে মরিয়ম খাতুন নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মরিয়ম খাতুন একই গ্রামের হাসপাতাল মোড় এলাকার আশরাফুল হকের মেয়ে।

নিহত শিশুর বাবা আশরাফুল হক বলেন, সকালে বাড়িতে খেলছিল শিশু মরিয়ম। আমাদের অসাবধানতায় খেলতে খেলতে সে বাথরুমের ভেতর চলে যায়। এসময় বাথরুমে থাকা বালতির পানির ভেতর উল্টে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। এক পর্যায়ে তাকে বাথরুমের বালতির ভেতরে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ লিওন বলেন, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটি মারা গেছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় নিহত শিশুর মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page