September 18, 2026, 2:18 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় সাড়ে ৩০০ বিঘা জমির ভুট্টা ও পানের বরজ পুড়ে ছাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আগুন লেগে সাড়ে ৩০০ বিঘা জমির ভুট্টা ও পানের বরজ পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খাদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার ঢাকা পোস্টকে বলেন, খাদিমপুর-বানাত খাল ও শিয়ালমারী গ্রামের মাঝামাঝি স্থানে একটি ভুট্টাখেতে কেউ আগুন ধরিয়ে দেয়। এতে আগুন ছড়িয়ে পড়লে সাড়ে ৩০০ বিঘা জমির ভুট্টা ও পানবরজ পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটিরত অফিসার সেন্টি চাঁদ মিয়া ঢাকা পোস্টকে বলেন, বেলা ১১টা ৫০ মিনিটে খবর পেয়ে চুয়াডাঙ্গা থেকে দুইটি ইউনিট ও আলমডাঙ্গা থেকে দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে মোট ক্ষয়ক্ষতির মোট পরিমাণ জানা যাবে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page