March 28, 2026, 12:16 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে বাগেরহাটের চিতলমারিতে বদলী ; নতুন আসছেন সাজ্জাদ হোসেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় : প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী সরকার এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করেছে : জ্বালানি প্রতিমন্ত্রী  ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ সাত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে জামায়াত নেতা আটক খাগড়াছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা ইরানের স্কুলে হামলার ঘটনায় বিচার দাবি জাতিসংঘের ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো অস্ট্রেলিয়া
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৭ দিন পর খালে ভেসে উঠলো যুবকের মরদেহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের সাত দিন পর কালা খালের কচুরিপানায় থেকে ভাসমান অবস্থায় শিমুল (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত শিমুল কলা গ্রামের পার্শ্ববর্তী ধোপাখালী গ্রামের খলিলুর রহমানের ছেলে।

জীবননগর থানা পুলিশ ও শিমুলের পারিবারিক সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগে শিমুল বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সর্বশেষ শনিবার কালা খালের কচুরিপানার মধ্যে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধারের পর সেটি শিমুলের বলে শনাক্ত করে তার পরিবার।

মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জীবননগর থানার ওসি সোলায়মান শেখ সাংবাদিকদের জানান, সুরতহাল রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এখন থানাতে একটি ইউডি (অপমৃত্যু) মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page