April 10, 2026, 9:42 am
শিরোনামঃ
হরমুজ দিয়ে তেল চলাচল নিশ্চিতে ইরান দায়সারা কাজ করছে : ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গার সীমান্ত দিয়ে  ১২ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করল বিএসএফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত  দিয়ে ভারতে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে বিএসএফ ।

আজ মঙ্গলবার দুপুরে দর্শনা জয়নগর চেকপোস্টের শূন্য রেখায় পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ১২ জন নারী,পুরুষ ও শিশুকে  হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের নিকট শূন্য লাইনে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে এক সৌহার্দ্যপূর্ণ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১২ জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বিজিবির নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। হস্তান্তরপ্রাপ্তদের মধ্যে ৯ জন পুরুষ, ২ জন মহিলা ও ১ জন শিশু রয়েছে।

বৈঠকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার এ সি সুরন্দার সিং উপস্থিত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে প্রবেশ করে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করে আসছিল।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page