November 3, 2026, 10:35 am
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ছুটিতে থাকা প্রেমিকের হয়ে পরীক্ষা দিলেন প্রেমিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কথায় বলে প্রেম অন্ধ। মনের মানুষের জন্য কত ঝুঁকিই না নেওয়া যায়। প্রেমে অন্ধ হয়েই প্রেমিককে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় পাশ করানোর লক্ষ্যে বড়সড় ঝুঁকি নিলেন প্রেমিকা।

তরুণীর প্রেমিক বীর নর্মদা ভারতের দক্ষিণ গুজরাট বিশ্ববিদ্যালয়ের স্নাতকে বাণিজ্য বিভাগের পড়ুয়া শিক্ষার্থী। একাধিকবার পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন তিনি। প্রেমিকা নিজে সরকারি চাকরি করেন। অথচ তার প্রেমিক কলেজের গণ্ডিও পার হতে পারছেন না, তা মানতে পারেননি তরুণী। যদিও প্রেমিকের পরীক্ষা নিয়ে বিশেষ মাথাব্যথাও নেই। বর্ষশেষে উৎসবের মরশুমে উত্তরাখণ্ডে ছুটি কাটানোর পরিকল্পনা করেছেন তিনি। তাই পরীক্ষায় বসবেন না। অথচ প্রেমিককে পাশ করানোর জন্য যেন উঠেপড়ে লেগেছিলেন প্রেমিকা। নিজেই প্রেমিকের হয়ে পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেন। নাম ও পরিচয়পত্রে ছবি বদলে পরীক্ষাকেন্দ্রে ঢুকেছিলেন। পরীক্ষাকেন্দ্রে থাকা অধ্যাপকও বিষয়টি টের পাননি।

বেশ নির্বিঘ্নে পরীক্ষা শুরু হয়। কিন্তু গণ্ডগোল তৈরি হল পরে। একই ঘরে বসে পরীক্ষা দেওয়া এক যুবক দাবি করেন, ওই তরুণী তার প্রেমিকের হয়ে পরীক্ষা দিচ্ছেন। তাতেই সন্দেহের সূত্রপাত। এরপর পরীক্ষকরা কাগজপত্র ভালোভাবে খতিয়ে দেখেন। তাতেই সামনে আসে আসল ঘটনা। সঙ্গে সঙ্গে তরুণীর কাছ থেকে উত্তরপত্র কেড়ে নেওয়া হয়। প্রতারণার দায়ে ওই তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর এই কাজের বিষয়ে জানতো না তরুণীর পরিবারের লোকজন। তরুণীর প্রেমিকের সঙ্গেও যোগাযোগ করা হয়। পরীক্ষা চলাকালীন যুবক উত্তরাখণ্ডে ছিলেন বলেও জানান।

এদিকে, নিজের প্রেমিককে পাশ করাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় শাস্তি হিসাবে ওই তরুণীকে নিজের সরকারি চাকরি খোয়াতে হতে পারে। এমনকী তার নিজের যাবতীয় ডিগ্রিও বাতিল করে দেওয়ার সম্ভাবনা রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page