October 16, 2026, 1:33 pm
শিরোনামঃ
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এইমাত্রপাওয়াঃ

জনগণের চাহিদা পূরণই শেখ হাসিনার উন্নয়নের প্রেরণার উৎস : ডেপুটি স্পিকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার আদর্শ থেকে জনগণের জন্য উন্নয়ন করার মানসিক শক্তি পান। জনগণের চাহিদা পূরণই তার উন্নয়নের প্রেরণার উৎস। পুরো পরিবারকে হারিয়েও ভেঙে পড়েননি, তিনি জনগণের জন্য নিরন্তর উন্নয়ন করে যাচ্ছেন।

সোমবার (৩ এপ্রিল) সাঁথিয়ার ভুলবাড়িয়া ইউপি-মাধপুর বাজার রোড এর পিএসসি গার্ডার ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, উত্তরাঞ্চলে এখন মঙ্গা নেই, একসময় এই এলাকার মানুষ খাবার পেত না। এই এলাকার মানুষের তখন প্রত্যাশা ছিল যেন দু’বেলা ডাল-ভাত খেতে পারে। শুধু খাবারের অভাব নয়, একসময় এই এলাকার মানুষের জীবনের নিরাপত্তাও ছিল না। জঙ্গিরা মানুষকে পাশবিক নির্যাতন করে ধর্ষণ ও হত্যা করত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণ এখন খেতে পারছে, তাদের জীবনের নিরাপত্তা আছে এবং মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছে।

শামসুল হক টুকু বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও জনগণের জন্য কাজ করার আকাঙ্ক্ষাই বাংলাদেশ আওয়ামী লীগকে সব সময় উজ্জীবিত রাখে। দলের নেতা কর্মীদের জনগণের প্রতি অনেক দায়-দায়িত্ব আছে। জনগণের যে কোনও বিপদে-আপদে পাশে দাঁড়ানোই আমাদের মহান নেতার শিক্ষা। আমরা রাজনীতি করি জনগণের জন্য।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। সকালে রামচন্দ্রপুর হাপানিয়া দাখিল মাদ্রাসার চার তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ হোসেন, সাঁথিয়া আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকনসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page