July 30, 2026, 8:49 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জয়পুরহাট জেলা শহরের রেলওয়ে হরিজন কলোনীর পাশে আজ সোমবার ভোর সাড়ে ৫টায় ট্রেনে কাটা পড়ে জাহিদুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ মারা যান।।

সান্তাহার রেলওয়ে পুলিশের উপপরিদর্শক নরেশ চন্দ্র রায় বলেন, মৃত জাহিদুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। জাহিদুল ইসলাম রোববার বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। সোমবার ভোর সাড়ে ৫টার সময় জয়পুরহাট শহরের হরিজন কলোনীর পাশে রাজশাহী গামী উত্তরা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।  মৃত জাহিদুলের ছেলে খোরশেদ আলম এ প্রতিনিধিকে বলেন, আগে ঢাকায় একটি বেসরকারি কোম্পানিত সিকিউরিটি গার্ডের  চাকরী করতেন জাহিদুল ইসলাম। সেখানে স্টোক করার পর থেকে অসুস্থতা নিয়ে বাড়িতে অবস্থান করেন। মাঝে মধ্যে এখানে সেখানে যান। এ অবস্থায় রোববার বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। সোমবার সকালে ট্রেনে কাটা পড়ার খবর পেয়ে আসি। সান্তাহার রেলওয়ে পুলিশের উপপরিদর্শক নরেশ চন্দ্র রায় বলেন, জাহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ময়না তদন্তে র জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত  শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান এস আই নরেশ চন্দ্র রায়।

আজকের বাংলা তারিখ



Our Like Page