November 26, 2026, 3:24 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মিশরের কপ ২৭ সম্মেলন শুরু 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিশরের শার্ম আল শেখ নগরীতে রোববার কোপ ২৭ শীর্ষ সম্মেলন শুরু হয়েছে । যুদ্ধ এবং অর্থনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত বিশ্বে ক্রমবর্ধমান ভয়াবহ জলবায়ু পরিবর্তনের  প্রভাব মোকাবেলায় বিশ্বের প্রায় ২০০টি দেশ এই সম্মেলনে যোগ দিয়েছে।
গত কয়েক মাসে জলবায়ু-পরিবর্তন জনিত আবহাওয়া বিপর্যয় বন্যা ও ভূমিধসে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। পাকিস্তান এবং নাইজেরিয়ায় ব্যাপক বন্যা, আফ্রিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে তীব্র খরা, ক্যারিবীয় অঞ্চলে ঘূর্ণিঝড় এবং তিন মহাদেশ জুড়ে নজিরবিহীন তাপ প্রবাহ বিশ্বকে বিপর্যস্ত করে তুলেছে।
শারম আল-শেখের লোহিত সাগর রিসোর্টে ১৩ দিনের এই সম্মেলনে যোগ দিয়ে জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘রিপোর্টের পর রিপোর্টে জলবায়ু পরিবর্তনের একটি পরিষ্কার এবং অন্ধকার চিত্র পাওয়া যাচ্ছে।’
তিনি বলেন, ‘কোপ ২৭ সম্মেলনে অবশ্যই এখন এই গুরুত্বপূর্ণ দশকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অনেক দ্রুত এবং সাহসী পদক্ষেপ নিতে হবে, বিশ্বব্যাপী জলবায়ু পবির্তনের এই যুদ্ধে হয় আমরা জয়ী হবো, নয়তো আমরা হেরে যাবো।’
সুনির্দিষ্টভাবে এই লড়াইয়ের অর্থ হল ১৯ শতকের শেষের দিকের স্তরের (১.২ ডিগ্রি সেলসিয়াস) উপরে ১.৫ ডিগ্রি সেলসিয়াসে বৈশ্বিক উষ্ণতা সীমাবদ্ধ করতে হবে এবং এ জন্য ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস নির্গমন ৪৫ শতাংশ কমাতে হবে।
বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এই প্রান্তিকের বাইরে উষ্ণায়ন হলে তা পৃথিবীকে বসবাসের অযোগ্য একটি হটহাউসের  দিকে ঠেলে দিতে পারে।
গত সপ্তাহে প্রকাশিত এক গবেষণা রিপোর্টে বলা হয়েছে, বর্তমান প্রবণতাগুলি অব্যাহত থাকলে দশকের শেষ নাগাদ কার্বন দূষণ ১০ শতাংশ বৃদ্ধি পাবে এবং পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা  ২.৮ ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি পাবে।
প্যারিস চুক্তির অধীনে প্রদত্ত প্রতিশ্রুতিগুলি যদি বাস্তবায়ন করা হয় তাহলে শুধুমাত্র এক ডিগ্রির কয়েক দশমাংশ তাপমাত্রা বৃদ্ধি হ্রাস পাবে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page