March 29, 2026, 9:18 am
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার পাবনায় মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত নারায়ণগঞ্জে মাদক কারবারিকে সংশোধনের জন্য চিল্লায় পাঠালেন এমপি ইরানে হামলা করায় এবার তোপের মুখে ইসরায়েলের মোসাদ প্রধান পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি বাংলাদেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘেরসাধারণপরিষদে‘ইউক্রেনেরওপরআগ্রাসনেরক্ষতিপূরণওপ্রতিকার’ শীর্ষকএকটিপ্রস্তাবপাসহয়েছে।যুক্তরাষ্ট্রেরসময়সোমবারএইপ্রস্তাবউপস্থাপনওপাশহয়।প্রস্তাবেআন্তর্জাতিকআইনলঙ্ঘনেরজন্যএবংইউক্রেনেআক্রমণেরফলেসৃষ্টক্ষয়ক্ষতিরজন্যপ্রত্যাবাসনওপ্রতিকারব্যবস্থাতৈরিরজন্যরাশিয়াকেজবাবদিহিকরারআহ্বানজানানোহয়।

এতে সাধারণ পরিষদের ১৯৩টি দেশের মধ্যে ৯৪টি দেশ প্রস্তাবের পক্ষে এবং ১৪টি দেশ বিপক্ষে ভোট দেয়। ভোট দেওয়া থেকে বিরত ছিল ৭৩টি দেশ। ওই প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশও।

ভোটাভুটিতে বাংলাদেশ ছাড়াও ভুটান, ব্রাজিল, মিশর, ইন্দোনেশিয়া, ইসরায়েল, নেপাল, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা ভোটদানে বিরত ছিল।

অন্যদিকে, মোট ১৪টি দেশ এদিন রাশিয়ার বিরুদ্ধে আনা এই রেজুলেশনের বিপক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে চীন, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরান, রাশিয়া এবং সিরিয়া।

পাস হওয়া ওই প্রস্তাবে ইউক্রেনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের জন্য রাশিয়াকে দায়ী হতে হবে বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। যার মধ্যে আগ্রাসনের মাধ্যমে জাতিসংঘ সনদের লঙ্ঘন, সেইসাথে আন্তর্জাতিক মানবিক আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘনসহ রাশিয়াকে অবশ্যই তার আন্তর্জাতিকভাবে অন্যায় কাজের সকল আইনি পরিণতি বহন করতে হবে বলে বলা হয়েছে।

এর মধ্যে হামলার জন্য ক্ষতিপূরণ বহন করা এবং এই ধরনের কর্মকাণ্ডের ফলে সৃষ্ট যে কোনও ক্ষয়ক্ষতির দায়িত্বও রাশিয়াকে নিতে হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page