November 5, 2026, 9:44 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

জাতীয় ঈদগাহসহ বায়তুল মুকাররম মসজিদে পবিত্র ঈদুল আজহার ঈদ জামাতের সময়সূচি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজের পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
আগামী ২৯ জুন বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে এবং জাতীয় ঈদগাহের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে।
বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে  অনুষ্ঠিত ৫টি ঈদ জামাতে যারা  ইমাম ও মুকাব্বির-এর দায়িত্ব পালন করবেন তারা হলেন : প্রথম জামাত : সকাল ৭টায়-ইমাম : হাফেজ মাওলানা এহসানুল হক, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির : আব্দুল হাদী, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
দ্বিতীয় জামাত : সকাল ৮টা-ইমাম : মাওলানা মুহীউদ্দিন কাসেম, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির : হাফেজ ক্বারী মোঃ আতাউর রহমান, মুয়াজ্জিন (অব.), বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
তৃতীয় জামাত : সকাল ৯টা-ইমাম: ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী, মুফাসসির, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির: মোঃ শহিদ উল্লাহ, চিফ খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
চতুর্থ জামাত : সকাল ১০টা-ইমাম :  মাওলানা মোঃ আনিসুজ্জামান সিকদার, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির :  হাফেজ মো: রুহুল আমিন, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
পঞ্চম ও সর্বশেষ জামাত : সকাল ১০টা ৪৫ মিনিট-ইমাম : মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মুফতি, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির : হাফেজ মোঃ জহিরুল ইসলাম, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
উক্ত ৫টি জামাতে যদি কোনো ইমাম উপস্থিত না থাকেন তবে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা জাকির হোসেন, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন।
উল্লেখ্য, আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের ঈদের প্রধান জামাত সকাল ৭টা ৩০ মিনিট থেকে পরিবর্তিত হয়ে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page