October 13, 2026, 4:26 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপনে কুমিল্লায় ব্যাপক কর্মসূচি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামীকাল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে জাতীয় কবির স্মৃতি বিজড়িত কুমিল্লায় জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক অনুষ্ঠানমালার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আয়োজক সূত্র জানায়- জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠামালার মধ্যে রয়েছে- সকাল ১০টায় কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সঙ্গীত রচনা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা, আগামীকাল সকাল সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে “চেতনায় নজরুল ম্যুরালে “পুষ্পার্ঘ্য অর্পন, শিল্পকলা একাডেমিতে নজরুল জীবন ভিত্তিক আলোকচিত্র ও পুস্তক প্রদর্শনীর উদ্বোধন এবং পরে দিবসের প্রতিপাদ্য- অগ্নিবীণায় শতবর্ষ, বঙ্গবন্ধুর চেতনায় শাণিত রূপ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
পরশুদিন ২৬ মে জাতীয় কবির স্মৃতি বিজড়িত মুরাদনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার দৌলতপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৭ মে জাতীয় কবির জন্মবার্ষিকী অনুষ্ঠানের সমাপণী দিনে বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আগামীকাল সকালে জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মালার উদ্বোধন করবেন প্রধান অতিথি সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানে প্রধান আলোচক থাকবেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য অধ্যাপক ড. রফিক উল্লাহ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page