September 22, 2026, 9:02 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর ফেসবুক পেজ হ্যাক করেছে দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর ভেরিফাইড ফেসবুক পেজ হ্যাক হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে।

পেজটিতে গিয়ে দেখা যায়, হলিউড সিনেমার তিনটি ভিডিও ক্লিপ টাইমলাইনে পোস্ট করা হয়েছে। ৩ মিনিট ৫৫ সেকেন্ডের প্রথম ভিডিওটি পেজটিতে আপ করা হয় গত ১৪ ঘণ্টা আগে। এর পর ৩ মিনিট ২ সেকেন্ডের একটি ভিডিও ৯ ঘণ্টা আগে ও ২ ঘণ্টা আগে ৩ মিনিট ৫৮ সেকেন্ডের একটি ভিডিও আপ করা হয়।

সাধারণত ৯৯৯-এর ফেসবুক পেজটিতে জরুরি কোনো সংবাদ ছাড়া অন্য কিছু শেয়ার বা পোস্ট করা হয় না। তাই হলিউডের সিনেমার ভিডিও ক্লিপ আপ হওয়ায় নেটিজেনরা বলছেন- পেজটি হ্যাক হয়েছে।

ব্যবহারকারীরা বলছেন, এই পেজটি হ্যাক করা উচিত হয়নি। এই পেজটি সাধারণ মানুষের অনেক উপকারে আসে। তাই যারাই পেজটি হ্যাক করে থাকুক না কেন তারা যেন ফিরিয়ে দেয়, এমন অনুরোধ করছেন নেটিজেনরা।

পরে এ বিষয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করলে একজন অপারেটর জানায়, পেজটিতে এমন ভিডিও ক্লিপ পোস্ট হওয়ার বিষয়টি তাদের নজরে এসেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page