November 4, 2026, 9:54 am
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারী নির্দেশনা অমান্য করছেন মহেশপুরের পুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক

স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম মৃত্যু বার্ষিকী আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সরকারের দিক নির্দেশনা অমান্য ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউপির পোড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান ধরাকে সরা মনে করে রাষ্টকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বহাল তবিয়তে রয়েছে।

রাষ্ট্রের নির্দেশনা রয়েছে ১লা আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে সরকারি সকল প্রতিষ্ঠানে শোক দিবসের ব্যানার ও সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের কালো ব্যাচ ব্যবহারের নির্দেশনা সহ সমস্ত প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হয়েছে। অথচ মহেশপুরে স্বরুপপুর ইউনিয়নের পোড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান রাষ্টকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কোন কিছুই মানেন নি। তথ্য ভিত্তিতে ৮ আগস্ট দুপুরে স্বরজমিনে গিয়ে দেখা যায় প্রধান শিক্ষক আমিনুর রহমান স্কুলে উপস্থিত নাই, এসময় তাহার নিকট মোবাইল ফোনে জানতে চাইলে তিনি দ্বাম্ভিকতার সাথে জানান সরকার নির্দেশ দিয়েছেন সময় হলে সেটা দেখা যাবে। আমাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হলেও কোন লাভ হবে না। সময়মত আমি সবই ম্যানেজ করে নেবো। বিষয়টি নিয়ে মহেশপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শ্রী দিনেশ কুমার পাল এর নিকট মোবাইল ফোনে কথা বললে তিনি জানান আমরা সকল সরকারি প্রতিষ্ঠানে চিঠি দিয়েছি, যারা রাষ্টিয় দিক নির্দেশনা অমান্য করছে আমি সেই সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সাথে কথা বললে তিনি জানান  আমি অতি শিঘ্রই তদারকি করবো এবং যাহারা রাষ্ট্রিয় আইন অমান্য করেছে তাহাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page