March 7, 2026, 8:54 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

জাতীয় সংসদ নির্বাচনে সমঝোতার বিষয় নেই ; নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা করার মতো কোনো বিষয় নেই। তবে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।

রোববার (১৩ আগস্ট) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সফররত দুই মার্কিন কংগ্রেসম্যান বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাদের এ কথা জানান। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রী।

চারদিনের সফরে গতকাল শনিবার (১২ আগস্ট) ঢাকায় আসেন দুই মার্কিন কংগ্রেসম্যান। তারা হলেন- যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিক ম্যাক্রোরমিক এবং হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এড কেইস।

সফরের দ্বিতীয় দিন তারা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সেখানেই জাতীয় নির্বাচন ঘিরে বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার বিষয়ে কংগ্রেমম্যানরা কোনো বার্তা দিয়েছেন কি না, জানতে চাইলে ড. মোমেন বলেন, রিপাবলিকান দলের কংগ্রেসম্যান (রিক ম্যাক্রোরমিক) বললেল, ‘আমরা সবসময় সমঝোতায় যাই।’ আমরা উনাকে বলেছি, সমঝোতা করার মত দাবি-দাওয়া তো এখানে (বাংলাদেশে) নেই। তবে আমরা চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আমাদের উল্টা দল (বিএনপি) তো নির্বাচনের খবরই রাখে না। তারা চায় সরকারের পতন। সরকার পতনের ইস্যু তো সংলাপে যাওয়ার মত কোনো টপিক নয়।

দেশের রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা থাকলে সুষ্ঠু এবং সহিংসতামুক্ত নির্বাচন সম্ভব বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

এ প্রসঙ্গে তিনি বলেন, যতগুলো দল আছে সব দল যদি নির্বাচনে অংশ নেয়, তারা যদি আন্তরিকভাবে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন চায়, তাহলে সহিংসতা ছাড়াই নির্বাচন সম্ভব। সবার ঐকমত্যের ভিত্তিতে সহিংসতা ছাড়া নির্বাচন হবে।

তবে সরকার বা নির্বাচন কমিশন চাইলেই সহিংসতা ছাড়া নির্বাচনের বিষয়ে গ্যারান্টি দেওয়া যায় না বলে জানান ড. মোমেন।

বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তাদের (কংগ্রেসম্যানদের) বলেছি, এখানে নির্বাচন তোমাদের ওখানের (যুক্তরাষ্ট্র) চেয়ে ভালো হয়। তোমাদের ওখানে লোকে ভোট দেয় না। আমাদের এখানে অধিকাংশ লোক ভোট দেয়। ৭ শতাংশ লোকে ভোট দেয়। তোমাদের ওখানে লোক নির্বাচনে দাঁড়ায় না। এখানে একটা নির্বাচনে কয়েকশো প্রার্থী থাকে। প্রার্থী বেশি হলেও আমাদের এখানে কোনো অসুবিধা হয় না। শুধু সব দল ও মতের লোকের আন্তরিকতা দরকার।

যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে কোনো ফর্মুলা দিচ্ছে কি না বা নির্বাচন সুষ্ঠু হবে- এ ব্যাপারে যুক্তরাষ্ট্র আশ্বস্ত কি না- জানতে চাইলে ড. মোমেন বলেন, না। সেটা তাদের জিজ্ঞেস করেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page