October 10, 2026, 12:01 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

জাতীয়করণের দাবিতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের যমুনা অভিমুখের লংমার্চ আটকে দিয়েছে পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা জাতীয়করণের দাবিতে রোববার (২ নভেম্বর) দুপুর ২টায় যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছেন। যমুনা অভিমুখে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে লং মার্চ নিয়ে যেতে চাইলে হাইকোর্ট মোড়ে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দিয়েছে পুলিশ। আন্দোলনকারীরি রাস্তায় বসে পড়ায় যান চলাচল বন্ধ।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা আসে। শিক্ষক নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জাতীয়করণের দাবি জানানো সত্ত্বেও সরকার দেশের লাখো ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের প্রতি অবহেলা করছে। তারা আজকের মধ্যেই জাতীয়করণের ঘোষণা দিয়ে কর্মস্থলে ফেরার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার ধাপে ধাপে জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে শিক্ষকরা টানা ২১ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনরত শিক্ষকরা বলেন, প্রশাসনিক জটিলতা ও প্রতিহিংসার কারণে তাদের এই আন্দোলন দীর্ঘায়িত হচ্ছে। বিভিন্ন অজুহাতে চাকরি জাতীয়করণের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। ঘোষণার নয় মাস পেরিয়ে গেলেও বাস্তবায়ন না হওয়ায় তারা পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page