October 29, 2026, 8:33 pm
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সাম্প্রতিক পরীক্ষামূলক উৎক্ষেপণকে কেন্দ্র করে কড়া সতর্কবার্তা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং। তিনি বলেছেন, জাপানের পদক্ষেপের জবাবে পিয়ংইয়ং ‘অতিরিক্ত সামরিক পদক্ষেপ’ গ্রহণ করবে।

বুধবার (৫ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ প্রকাশিত এক বিবৃতিতে কিম ইয়ো জং অভিযোগ করেন, জাপান আত্মরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে এখন আগাম হামলা চালানো এবং বিদেশে সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা গড়ে তুলছে। তিনি বলেন, এতে উত্তর কোরিয়াসহ প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

কিম ইয়ো জং সম্প্রতি প্রশান্ত মহাসাগরে জাপানের এজিস ডেস্ট্রয়ার চোকাই থেকে টমাহক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ, অন্যান্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং গত মে মাসে ফিলিপাইনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ সামরিক মহড়ায় জাপানের অংশগ্রহণের কথা উল্লেখ করেন।

তিনি যুক্তরাষ্ট্রকেও অভিযুক্ত করে বলেন, ওয়াশিংটন টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ, জাহাজে প্রয়োজনীয় পরিবর্তন এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সহায়তার মাধ্যমে জাপানের সামরিক শক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

কিম ইয়ো জং বলেন, উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি সৃষ্টি করতে পারে—এমন জাপানের সামরিক কর্মকাণ্ড মোকাবিলায় পিয়ংইয়ং নতুন সামরিক বিকল্প প্রস্তুত করবে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

বিশ্লেষকদের মতে, জাপানের সামরিক আধুনিকায়নকে নিরাপত্তা হুমকি হিসেবে তুলে ধরে উত্তর কোরিয়া ভবিষ্যতে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা অস্ত্র উন্নয়নের যৌক্তিকতা প্রতিষ্ঠার চেষ্টা করছে।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page