March 31, 2026, 4:28 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ইসলামাবাদে চার দেশের কূটনৈতিক তৎপরতা ৬ বছর বিরতির পর উত্তর কোরিয়ায় এয়ার চায়নার ফ্লাইট পুনরায় চালু
এইমাত্রপাওয়াঃ

জাপানি সিটি কম্পিউটার চট্টগ্রামে ব্যবসা সম্প্রসারণ করবে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে জাপানি সিটি কম্পিউটার কোম্পানি চট্টগ্রামে ব্যবসা সম্প্রসারণ করবে।
দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকম-লীর সঙ্গে মত বিনিময়কালে চট্টগ্রামস্থ জাপানি সিটি কম্পিউটার কোম্পানি লি. (সিসিকে) নেতৃবৃন্দ এ অভিমত পোষণ করেন। আজ বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিসিকে’র চট্টগ্রাম শাখার প্রেসিডেন্ট কাওহারা ইয়াসোহিরো, ডিজিএম কেশি সাইতো এবং চট্টগ্রাম এওটিএস এলুমনি  সোসাইটির এডভাইজর মোহাম্মদ ফিরোজ শাহ। এ সময় অন্যদের মধ্যে চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, মো. ওমর ফারুক, মো. ইফতেখার ফয়সাল, এসএম তাহসিন জোনায়েদ, মোহাম্মদ আদনানুল ইসলাম ও তানভীর মোস্তফা চৌধুরী উপস্থিত ছিলেন।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। দেশের বর্তমান অবকাঠামো উন্নয়নে বড় বিনিয়োগ রয়েছে জাপানের। এর মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মাণ, মেট্রোরেল এবং শাহজালাল বিমান বন্দরে তৃতীয় টার্মিনাল অন্যতম। এছাড়া দেশের ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে জাপানি বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হচ্ছে। বিশেষ করে চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে জাপানি কয়েকটি কোম্পানি বিনিয়োগে এগিয়ে আসছে। আশা করি, চট্টগ্রামের ভৌগোলিক ও বর্তমান অবকাঠামোগত সুবিধা কাজে লাগিয়ে জাপানের আরো অনেক কোম্পানি বিনিয়োগে এগিয়ে আসবে। জাপানি বিনিয়োগকারীদের সকল ধরনের সহায়তা করতে চিটাগাং চেম্বার জাপান ডেস্ক চালু করেছে। এছাড়াও  দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারের সহযোগী হিসেবে সকল ধরণের সেবা দিতে চিটাগাং চেম্বার প্রস্তুত রয়েছে বলে জানান চেম্বার সভাপতি।
উল্লেখ্য, সিসিকে জাপানভিত্তিক আইটি কোম্পানি। জাপান ছাড়াও কোম্পানিটি যুক্তরাষ্ট্র, ফিলিপাইন এবং বাংলাদেশের চট্টগ্রাম থেকে ব্যবসা পরিচালনা করছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page