July 31, 2026, 5:53 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

জাপানের জলসীমায় নৌকা উল্টে ৭ জন নিখোঁজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাপান নিয়ন্ত্রিত বিতর্কিত সেনকাকু দ্বীপপুঞ্জে নৌকা উল্টে সাত জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

জাপানের কোস্টগার্ড সোমবার এ কথা জানিয়ে বলেছে, তারা নিখোঁজ সাতজনকে উদ্ধারে তল্লাশি চালাচ্ছে।

কোস্টগার্ড মুখপাত্র কেইসুকে নাকাও বলেছেন, জাপানী নৌবাহিনীর টহলকালে রোববার বিকেলে দ্বীপপুঞ্জের উত্তরাঞ্চলে নৌকাটি শনাক্ত হয়। ক্রুদের মধ্যে একজন তাইওয়ানের এবং বাকী ছয়জন ইন্দোনেশিয়ার।

মুখপাত্র আরো বলেন, নৌবাহিনীর কাছ থেকে তথ্য পাওয়ার পর থেকে আমরা টহল জাহাজ ও হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার অভিযান শুরু করি।

জাপানের স্থানীয় সংবাদ মাধ্যমে নৌকাটিকে তাইওয়ানের বলা হচ্ছে। কিন্তু কোস্টগার্ড বলছে, তারা নৌকাটি সম্পর্কে বিস্তারিত কিছু জানতে পারেনি। তবে এটি মাছ ধরার নৌকা বলে ধারণা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page