November 11, 2026, 2:36 pm
শিরোনামঃ
‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠান শুরু, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত ১৫ বছরে সারাদেশে ১ লাখ ২২ হাজার একর খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী সংসদ সদস্যদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চায় স্থানীয় সরকার বিভাগ ব্রাহ্মণবাড়িয়ায় নিকটাত্মীয়দের বিরোধে সংঘর্ষে ২০ জন আহত চাঁদপুরে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলন ; আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা, থাকছেন না প্রভাবশালীদের অনেকেই ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী হুমকির কূটনীতি শুরু করেছে যুক্তরাষ্ট্র : ইরানের প্রেসিডেন্টের মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ 
এইমাত্রপাওয়াঃ

জাপানে নতুন করে ৭ হাজার দ্বীপের সন্ধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নতুন করে দ্বীপ গণনা করেছে জাপান। এতে আরও সাত হাজারের বেশি নতুন দ্বীপের সন্ধান পেয়েছে দেশটির কর্তৃপক্ষ, যা প্রত্যাশার চেয়ে অনেক বেশি। কল্পনাই করা হয়নি সেখানে এতগুলো দ্বীপের সন্ধান পাওয়া যেতে পারে। খবর সিএনএনের।

জাপানের ভূ-স্থানিক তথ্য কর্তৃপক্ষ (জিএসআই) সম্প্রতি নিজেদের অঞ্চলে জিজিটাল ম্যাপিং কার্যক্রম পরিচালনা করেছে। এতে নিজেদের এলাকায় ১৪ হাজার ১২৫টি দ্বীপের সন্ধান মেলে, যা ১৯৮৭ সাল থেকে বিদ্যমান সরকারি হিসেবের চেয়ে দ্বিগুণেরও বেশি।

যদিও জিএসআই এই সপ্তাহে জোর দিয়ে জানায়, নতুন চিত্র জরিপ প্রযুক্তিতে অগ্রগতি প্রতিফলিত হয়েছে। একই সঙ্গে পুরো মানচিত্রকে বিশ্লেষণ করা হয়েছে। কিন্তু নতুন করে দ্বীপের সন্ধান পেলেও জাপানের দখলে থাকা ভূমির সামগ্রিক অঞ্চলে কোনো পরিবর্তন হবে না।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দ্বীপগুলো কীভাবে গণনা করা যায়, সে সম্পর্কে কোনো আন্তর্জাতিক চুক্তি না থাকলেও এটি ৩৫ বছর আগে জরিপের মতো একই আকারের মানদণ্ড ব্যবহার করা হয়েছে।

জাপানের চারপাশে যে দ্বীপগুলো রয়েছে তা ওই অঞ্চলের বিতর্কিত স্থানগুলোর কেন্দ্রে অবস্থিত।

সেখানে রাশিয়ার অধীনে থাকা কুরিল দ্বীপকে নিজেদের বলে দাবি করছে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত সেনারা এটি জাপানের কাছ থেকে দখল করেন।

তাছাড়া পূর্ব চীন সাগরের সেনকাকু দ্বীপ নিয়ে জাপান ও চীনের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। বর্তমানে জনমানবহীন এই দ্বীপটি জাপানের অধীনে রয়েছে। কিন্তু চীনও এই দ্বীপটিকে নিজেদের বলে দাবি করে আসছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page