March 26, 2026, 5:52 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবে : রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রটি রাশিয়ান স্থাপনা এবং এর নিয়ন্ত্রণ ইউক্রেন বা অন্য কোনো দেশে হস্তান্তর করা অসম্ভব। মঙ্গলবার এমনটা জনিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও বলেছে, যৌথভাবে প্ল্যান্টটি পরিচালনা করাও গ্রহণযোগ্য নয় কারণ, তাহলে স্টেশনের পারমাণবিক নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত করা অসম্ভব হবে।

রুশ বার্তা সংস্থা ‘তাস’ এই খবর জানায়।

এতে বলা হয়েছে, জাপোরিঝিয়া অঞ্চলটিকে আংশিকভাবে রুশ বাহিনী নিয়ন্ত্রণ করে। ইউক্রেনের চারটি কেন্দ্রের মধ্যে এটি একটি, যা ইউক্রেনে মস্কোর আক্রমণের সাত মাস পরে গণভোটের ভিত্তিতে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করা হয়। পরে প্রেসিডেন্ট ডিক্রি জারির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্টেশনটি রাশিয়ার সম্পত্তি হয়।

সেই সময় পশ্চিমা দেশগুলো গণভোটের ব্যাপক সমালোচনা করে।

আক্রমণের শুরুতে রুশ বাহিনী স্টেশনটি দখল করে নেয় এবং তারপর উভয় পক্ষই নিয়মিতভাবে একে অপরের বিরুদ্ধে স্টেশনটিতে হামলার অভিযোগ করে।

যদিও এই কেন্দ্রটি এখন বিদ্যুৎ উৎপাদন করে না, তবুও জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা সেখানে পর্যবেক্ষক মোতায়েন করেছে।

ইউক্রেন অনেক দিন থেকেই স্টেশনটিকে তাদের কাছে ফিরিয়ে দেয়ার দাবি করে আসছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক ফোনালাপের সময় পরামর্শ দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় সহায়তা করতে পারে এবং এর নিয়ন্ত্রণও নেয়ার আগ্রহ প্রকাশ করেন।

জেলেনস্কি সে সময় বলেছিলেন, ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালিক জনগণ। তবে তিনি আরো জানান, তিনি এবং ট্রাম্প স্টেশনে সম্ভাব্য মার্কিন বিনিয়োগ নিয়ে আলোচনা করেছেন।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page