October 6, 2026, 12:02 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

জামালপুরে কলেজছাত্রকে হত্যার ঘটনায় ৭ জনের যাবজ্জীবন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামালপুরের সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের কলেজছাত্র লিটন হত্যা মামলায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এহসানুল হক এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মজিবুর রহমান ভুট্টা (৪০), মিজান (২০), সোহেল (২৫), সুমন (২৬), লাভলু (২০), হেলাল উদ্দিন (৩৫), মিজান (২১) ও মুজিবুর রহমান ভুট্টু (পালাতক)।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৩ জানুয়ারি রাতে নিহত লিটন নিজ বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। পরের দিন সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের চরগোপীনাথপুরের একটি মাঠ থেকে লিটনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল।



Our Like Page