September 29, 2026, 3:41 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর সংগ্রহ করছে : বিএনপির মহাসচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জামায়াত কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর এবং এনআইডি নম্বর সংগ্রহ করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ আচরণ করেছে। পোস্টাল ব্যালট যেভাবে করা হয়েছে তা সঠিক নয়। কোনো একটা দলকে ব্যালট পেপারে সুবিধা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা অনেক বিষয়ে তুলেছি ইসির সামনে। লেভেল প্লেয়িং ফিল্ড গঠন হোক আমরা চাই। যে কারণে আমাদের পার্টির চেয়ারম্যান ব্যক্তিগত সফর বাতিল করেছেন।

কমিশনের কিছু কর্মকর্তা একটা দলের হয়ে কাজ করছেন বলেও অভিযোগ করেন তিনি।

আজকের বাংলা তারিখ



Our Like Page