October 17, 2026, 9:51 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

জারজ রাষ্ট্র ইসরাইলী মন্ত্রীর ফিলিস্তিন বিরোধী বর্ণবাদী ও উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী জারজ রাষ্ট্র ইসরাইলের অর্থমন্ত্রীর ফিলিস্তিন বিরোধী ‘বর্ণবাদী ও উস্কানিমূলক’ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ নিন্দা জানান।

পোস্টে তিনি বলেন, এ ধরনের বক্তব্য পরিষ্কারভাবে জর্দানসহ সবগুলো আঞ্চলিক দেশের বিরুদ্ধে দখলদার ইসরাইল সরকারের আগ্রাসী ও লোলুপ দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটায়। তিনি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধকে বিজয়ের মূল চাবিকাঠি বলে মন্তব্য করেন।

ইসরাইলি অর্থমন্ত্রী বেজালের স্মোটরিচ গত সোমবার দাবি করেন, ফিলিস্তিনি জনগণ, ইতিহাস বা সংস্কৃতির কথা ইতিহাসের কোথাও নেই। তিনি আরো বলেন, “ফিলিস্তিনি জনগণ হচ্ছে বিগত শতাব্দির একটি আবিষ্কার।” ইসরাইলি মন্ত্রী বলেন, “আরবরা একটি কাল্পনিক জনগোষ্ঠী আবিষ্কার করে তাদেরকে ইসরাইলি ভূমিতে প্রতিস্থাপন করে। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল ইহুদিবাদী আন্দোলন প্রতিহত করা।” এটিকে ওই ইসরাইলি মন্ত্রী ‘ঐতিহাসিক বাস্তবতা’ বলে বর্ণনা করেন।

ইসরাইলি মন্ত্রী এমন সময় এ বক্তব্য দিলেন যখন ১৯৪৮ সালের আগে পৃথিবীতে ইসরাইল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না এবং ব্রিটিশদের সহযোগিতায় ইহুদিবাদীরা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইল নামক একটি জারজ রাষ্ট্রের জন্ম দেয়।

এর আগে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শাতাইয়াও উগ্র ইসরাইলি মন্ত্রী স্মোটরিচের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ওই মন্ত্রী একটি ‘বর্ণবাদী মতাদর্শ’ প্রচার করছেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page