October 18, 2026, 4:10 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

জার্মানির গির্জায় গোলাগুলিতে ৭ জন নিহত ; হামলার কারণ তদন্ত করা হচ্ছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জার্মানির হামবার্গ শহরের একটি গির্জায় গোলাগুলিতে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনার পর পুলিশ ‘এক্সট্রিম ডেঞ্জার’ বা চরম বিপদের সতর্কতা দিয়েছে। হামবার্গের জেহোভাস উইটনেস সেন্টারে এ ঘটনা ঘটেছে। এতে হামলাকারীও নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে।

কতজন নিহত হয়েছে সে বিষয়ে পুলিশ নির্দিষ্ট সংখ্যা জানায়নি। তবে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, নিহতের সংখ্যা সাত। গুরুত্বর আহত হয়েছেন আটজন।

গ্রিনিচ মান সময় বৃহস্পতিবার দিবাগত রাত ৮টা ১৫ মিনিটে ইমার্জেন্সিতে এ বিষয়ে খবর যায়। পুলিশ বলেছে, হামলায় বেশ কিছু মানুষ আহত হয়েছে। তারা আরও জানিয়েছে কী উদ্দেশে এই হামলা হয়েছে তা এখনও পরিষ্কার নয়।

এ নিয়ে লোকজনকে কোনো ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে পুলিশ। হামলার পরপরই পুলিশ বলেছে, “আমাদের কাছে কোনো অপরাধীর পালিয়ে যাওয়ার কোনো ইঙ্গিত নেই।” পরে, তারা একজন “মৃত ব্যক্তিকে” খুঁজে পায় যাকে হামলাকারী বলে মনে করা হচ্ছে।

আজ দিনের প্রথম দিকে এক টুইটার পোস্টে হামবার্গ পুলিশ বলেছে যে, তারা ধারণা করছে, শুধুমাত্র একজন বন্দুকধারী হামলা করেছে এবং “অপরাধের পিছনে উদ্দেশ্য নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে”।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page