August 17, 2026, 9:00 am
শিরোনামঃ
রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জাহাজ ডুবিতে মেঘনায় ছড়িয়ে পড়েছে তেল ; পরিবেশ বিপর্যয়ের আশংকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম থেকে চাঁদপুর যাওয়ার পথে ভোলায় ডুবে যাওয়া তেলবাহী জাহাজ থেকে জ্বালানি তেল ছড়িয়ে পড়েছে মেঘনা নদীতে। দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়ের আশংকা। নদী থেকে তেল সংগ্রহ করে নিচ্ছেন সাধারণ মানুষ। দূষণরোধে নদী থেকে তেল উত্তোলনের কাজ শুরু করেছে কোস্টগার্ড।

চট্টগ্রাম বন্দর থেকে ৯ লাখ লিটার ডিজেল এবং দুই লাখ ৩৪ হাজার লিটার অকটেন নিয়ে  চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এমভি সাগরনন্দিনী-২। রোববার ভোররাতে ঘন কুয়াশায় ভোলার তুলাতুলি সংলগ্ন মেঘনা নদীতে অপর একটি কার্গোর সাথে সংঘর্ষে তলা ফেটে ডুবে যায় জাহাজটি।

ডুবে যাওয়া জাহাজ থেকে মেঘনায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ছে জ্বালানি তেল। সেই তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েছে মানুষ।

জেলে থেকে শুরু করে সাধারণ মানুষ, যে যেভাবে পারছে নৌকা দিয়ে গিয়ে তেল সংগ্রহ করছে।

জাহাজডুবির পর তেল লুট হয়েছে বলেও অভিযোগ করেছেন ডুবে যাওয়া কার্গোজাহাজের মাস্টার।
মাসুদুর রহমান বেলাল।

তেলের কারণে নদীদূষণসহ মৎস্যখাতে বিপর্যয়ের আশংকা করা হচ্ছে। এদিকে নদীর দূষণরোধে তেল তোলার কাজ শুরু করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হৃদয় বলেন, “আমরা আশা করছি দ্রুত নদীতে ছড়িয়ে পরা সব তেল অপসারণ করতে পারবো।”

নিমজ্জিত তেলবাহী জাহাজটি দ্রুত উদ্ধার করা না গেলে আরো তেল নদীতে ছড়িয়ে পড়ে পরিবেশ বিপর্যয়ের আশংকা করছেন স্থানীয়রা।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page