March 26, 2026, 5:43 am
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

জিপিএ-৫ পেলেন সিরাজগঞ্জের ৪৫ বছর বয়সি ইউপি সদস্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন সিরাজগঞ্জের কাজিপুরের আব্দুল মমিন নামে ৪৫ বছর বয়সী এক ইউপি সদস্য (মেম্বার)। তিনি উপজেলার শুভগাছা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের টানা তিনবারের নির্বাচিত সদস্য।

সোমবার (২৮ নভেম্বর) এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর তার পাসের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বয়স কোন বিষয় না। আমি এই বয়সে নিজেও লেখাপড়া করছি, অন্যদেরকেও উৎসাহিত করছি। আমি পাস করেছি এটাই বড় কথা। আমার ইচ্ছা ছিল লেখাপড়া করব। সেই ইচ্ছা থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি।

জানা যায়, রায়গঞ্জের একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়ে পাস করেছেন মমিন। এমনকি তিনি এইচএসসিতে ভর্তি হবেন এবং ডিগ্রি পর্যন্ত পড়ার ইচ্ছাও রয়েছে তার।

শুভগাছা ইউনিয়নি পরিষদ চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন জানান, ইউপি সদস্য টানা তিনবার বিজয়ী হয়ে এখন পরিষদে দায়িত্ব পালন করছেন। তিনি এসএসসি পরীক্ষা দিয়েছেন বিষয়টি জানা ছিল না। আমরা পরিষদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page