September 16, 2026, 8:11 pm
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

জি-২০ সম্মেলনে পুতিন অংশ নিলে যোগ দেবে না ইউক্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, ইন্দোনেশিয়ায় হতে যাওয়া আগামী গ্রুপ অব টোয়েনটি (জি-২০) সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশ্রগ্রহণ করলে তিনি যোগ দিবেন না।

বৃহস্পতিবার কিয়েভে গ্রিক প্রেসিডেন্ট ক্যাতেরিনা শাকেল্লারোপাউলোর সাথে বৈঠক শেষে জেলেনস্কি সাংবাদিকদের জানান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো নভেম্ববরের ১৫-১৬ তারিখের জি-২০ সম্মেলনে অংশগ্রহণের জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছেন।

তিনি বলেন, “আমার ব্যক্তিগত এবং ইউক্রেনের অবস্থা এই যে, যদি রাশিয়া ফেডারেশনের নেতা এতে অংশগ্রহণ করে তবে ইউক্রেন তাতে অংশ নিবে না। কি হতে যাচ্ছে তা নিয়ে আমরা সামনের দিকে লক্ষ্য রাখছি।” যদি পুতিন না বলে, তবেই তিনি এতে উপস্থিত থাকবেন বলে জানান।

বৃহস্পতাবার ইউক্রেন প্রেসিডেন্ট বলেছেন, তিনি উইদোদোর সাথে জি-২০ সম্মেলনের প্রস্তুতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন। পাশাপাশি কৃষ্ণ সাগর দিয়ে শস্য রফতানির চুক্তি নিয়েও আলোচনা করেছেন।

ইউক্রেনের উপর ১৪ ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ করে। চলমান ৯ মাসের যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, ধ্বংস হয়েছে শহরের পর শহর। মস্কো এটাকে বিশেষ সামরিক অভিযান বলে ব্যাখ্যা করছে।
সূত্র : ডেইলি সাবাহ

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page