November 4, 2026, 12:08 am
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

জি-২০ সম্মেলনে বাদানুবাদে জড়ালেন ট্রুডো ও জিনপিং

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জি-২০ সম্মেলনে বাদানুবাদে জড়ালেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং চীনের প্রেসিডেন্ট জিনপিংয়ের মধ্যে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সেই ভিডিও। সাম্প্রতিক একটি বৈঠকে তাদের যে কথোপকথন হয়েছে, তা সংবাদমাধ্যমের কাছে ফাঁস হয়ে যাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন চীনের প্রেসিডেন্ট।

ইন্দোনেশিয়ায় জি-২০ সম্মেলনে গিয়ে নিজেদের মধ্যে সৌজন্য বিনিময় করতে দেখা গেছে  যোগদানকারী রাষ্ট্রের নেতাদের। দ্বিপাক্ষিক সম্পর্ক নজরে রেখে নিজেদের মধ্যে পার্শ্ববৈঠকও করেন তারা।

এমন একটি পার্শ্ববৈঠকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং চীনের প্রেসিডেন্টে শি জিন পিংয়ের মধ্যে চলা সংঘাত ধরা পড়ে ক্যামেরায়। নিজেদের মধ্যে যে আলোচনা হয়েছে তা ফাঁস হওয়ায় ট্রুডোর উপর ক্ষেপেছেন প্রেসিডেন্ট জিন পিং।

দুই নেতার এই বাদানুবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মাঝে প্রকাশিত হয়েছে। কানাডার মানুষ স্বাধীন এবং মুক্তভাবে কথা বলতে পারে বলে জবাব দেন প্রধানমন্ত্রী ট্রুডো।

তবে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং চীনের প্রেসিডেন্টে শি জিন পিং। জি-২০ মঞ্চে দুই নেতার এমন প্রকাশ্য বচসায় বিব্রত অন্য নেতারা।

সংবাদমাধ্যমগুলো বলছে, মঙ্গলবার আলাদাভাবে ট্রুডো এবং শি জিনপিংয়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়। আর সেই বৈঠকে কানাডার নির্বাচনে চীনের হস্তক্ষেপ নিয়ে একাধিক আলোচনা হয়।

শি জিনপিংয়ের সঙ্গে বাদানুবাদের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বৈঠক বাতিল হয়ে যায় জাস্টিন ট্রুডোর। যদিও সময় কম থাকার জন্যে সেই বৈঠক বাতিল হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

 

 

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page