September 21, 2026, 2:27 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

জীবনের প্রথম বেতন দিয়ে ভাইয়ের জন্য জুতা ক্রয় ; মন ছুঁয়ে গেলো ভালোবাসায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জীবনের প্রথম বেতনের টাকা দিয়ে ছোট ভাইয়ের জন্য জুতা কিনেছেন বড় ভাই। ঘুম থেকে উঠে সেটি দেখেই চরম অবাক ছোট ভাই। আবেগে বড় ভাইকে জড়িয়ে কেঁদেই দিয়েছে সে। এমন একটি মন ছুঁয়ে যাওয়া ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ঘটনাটি বিদেশের। এরপরও ভালো লাগার কোনো কমতি ছিল না ভিডিওটিতে। ফলে শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় সেটি। এ পর্যন্ত পোস্টটিতে রিঅ্যাক্ট করেছেন ২ লাখ ৮০ হাজারের বেশি মানুষ। মন্তব্য করেছেন প্রায় চার হাজারজন।

গুডনিউজ মুভমেন্ট নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ছেলেটি যখন প্যাকেট হাতে ঘরে ঢোকে, তখন তার ভাই বিছানায় ঘুমিয়ে ছিল। এরপর ছেলেটি জুতার বাক্সটি বিছানায় রেখে ভাইকে ডেকে তোলে এবং প্যাকেট থেকে জুতা বের করে দেয়। ছোট্ট ভাইটি প্রথমে খুব অবাক হয়ে গেছিল। এরপর পছন্দের জুতা কিনে এনেছে দেখে বিছানা থেকে লাফিয়ে উঠে জুতাটা হাতে নিয়েই বড় ভাইকে জড়িয়ে ধরে সে। এসময় আবেগে কেঁদেও ফেলে।

ভিডিওটি শেয়ার করার সময় ক্যাপশনে লেখা হয়েছে, প্রথম চাকরির প্রথম বেতন থেকে পাওয়া টাকা দিয়ে এই ভাই তার ছোট ভাইকে নতুন জুতা-মোজা উপহার দিয়েছে। এটি একটি ‘ইমোশনাল সারপ্রাইজ’।

এমন সুন্দর মুহূর্ত মন জয় করেছে নেটিজেনদের। একজন কমেন্টে লিখেছেন, ভবিষ্যতে তার হয়তো অনেক টাকা থাকবে! কিন্তু এমন সুন্দর মুহূর্ত আর আসবে না। সূত্র: নিউজ১৮

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page